ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪১৮

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬২ জন রোগী।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪১৮

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ২৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

উৎস: TBS Bangladesh
#ডেঙ্গু#স্বাস্থ্য অধিদপ্তর#বাংলাদেশ#ডেঙ্গু পরিস্থিতি