পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জরুরি চিকিৎসার জন্য আবেদন জানিয়েছেন। তার আইনজীবী সালমান সফদরের মাধ্যমে প্রকাশিত একটি চিঠিতে ইমরান খান নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা তুলে ধরেছেন।
চিঠিতে ৭৪ বছর বয়সী ইমরান খান লিখেছেন, বর্তমান নির্মম পরিস্থিতি তাকে এমন এক অবস্থায় নিয়ে গেছে, যেখান থেকে তিনি হয়তো আর জীবিত ফিরে আসতে পারবেন না।