চিপ নিষেধাজ্ঞার মুখে মার্কিন এআই মডেল ব্যবহার করে নিজস্ব প্রযুক্তি উন্নত করছে চীন

যুক্তরাষ্ট্রের চিপ নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলায় চীনের বিভিন্ন প্রতিষ্ঠান মার্কিন এআই মডেল ব্যবহার করে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরির চেষ্টা করছে।

চিপ নিষেধাজ্ঞার মুখে মার্কিন এআই মডেল ব্যবহার করে নিজস্ব প্রযুক্তি উন্নত করছে চীন

যুক্তরাষ্ট্রের কঠোর চিপ নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় চীন এখন মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের সহায়তা নিচ্ছে। বিভিন্ন নথিপত্র থেকে জানা গেছে, বেইজিং তাদের নিজস্ব এআই প্রযুক্তিকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলতে এই কৌশল অবলম্বন করছে।

এছাড়া, চীনের শক্তিশালী উৎপাদন খাতে এআই প্রযুক্তির ব্যবহার সহজলভ্য এবং সাশ্রয়ী করার লক্ষ্যে বেইজিং 'ডিস্টিলেশন' পদ্ধতিকে উৎসাহিত করছে। এর মাধ্যমে দেশীয় প্রযুক্তির সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে চীন।

#চীন#কৃত্রিম বুদ্ধিমত্তা#চিপ নিষেধাজ্ঞা#প্রযুক্তি#মার্কিন যুক্তরাষ্ট্র