টিবিএস বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি খাতে মোট ২.৫৪ বিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়ন এসেছে। তবে এই তহবিলের ৯২ শতাংশই এসেছে ঋণ হিসেবে। এছাড়া, জলবায়ু পরিবর্তনের জন্য বরাদ্দকৃত অর্থের ১৮.৮৪ শতাংশ ব্যয় করা হয়েছে জীবাশ্ম জ্বালানি প্রকল্পে। নতুন এই সূচকে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের ওপর ঋণের বোঝা দাঁড়িয়েছে প্রায় ৮০ ডলারে।
জলবায়ু ঋণের চাপে বাংলাদেশ: মাথাপিছু দায় ৮০ ডলার
নতুন এক সূচক অনুযায়ী, বাংলাদেশের জ্বালানি খাতে আসা জলবায়ু অর্থায়নের ৯২ শতাংশই ঋণ হিসেবে এসেছে, যার একটি বড় অংশ ব্যয় হয়েছে জীবাশ্ম জ্বালানি প্রকল্পে।
উৎস: TBS Bangladesh