চট্টগ্রামে ১.৭১ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা উদ্ঘাটন

সীতাকুণ্ডের একটি প্রতিষ্ঠান বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার করে শুল্ক ফাঁকির চেষ্টা করেছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রামে ১.৭১ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা উদ্ঘাটন

সীতাকুণ্ডভিত্তিক প্রতিষ্ঠান 'নিয়ালকো অ্যালয়স লিমিটেড' বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় উচ্চমূল্যের কপার ও অ্যালয় স্ক্র্যাপ আমদানি করেছিল। এই সুবিধার শর্ত অনুযায়ী, আমদানিকৃত কাঁচামাল রপ্তানিযোগ্য পণ্য উৎপাদনের কাজে ব্যবহারের কথা। তবে প্রতিষ্ঠানটি এই সুযোগ কাজে লাগিয়ে ১.৭১ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করেছে বলে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ উদ্ঘাটন করেছে।

উৎস: TBS Bangladesh
#চট্টগ্রাম#কাস্টমস#শুল্ক ফাঁকি#নিয়ালকো অ্যালয়স#সীতাকুণ্ড