জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস রান্না নিয়ে বিতর্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মন্দিরের পাশে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নার আয়োজনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিতর্কের সৃষ্টি হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস রান্না নিয়ে বিতর্ক

গত ১২ই অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মুক্তমঞ্চের কাছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নার আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের মন্দিরের কাছাকাছি স্থানে এই রান্নার আয়োজন করা হলে তা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়।

#জগন্নাথ বিশ্ববিদ্যালয়#বিতর্ক#বিশ্ববিদ্যালয় সংবাদ#বাংলাদেশ