ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে প্রচার করা ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে এনবিসি। 'স্যাটারডে নাইট লাইভ'-এর থ্যাঙ্কসগিভিং বিশেষ অনুষ্ঠানের সময় বিজ্ঞাপনটি প্রচার করা হয়েছিল।
বিজ্ঞাপনটিতে গাজায় ইসরায়েলি হামলায় পা হারানো এক ফিলিস্তিনি কিশোরীকে দেখানো হয়। এই বিজ্ঞাপনটি নিয়ে ইসরায়েলপন্থী বিভিন্ন গোষ্ঠী আপত্তি জানানোর পর এনবিসি তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।