ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই এসেছে স্পেন থেকে। অন্যান্য প্রধান বাজারের মধ্যে নেদারল্যান্ডসে রপ্তানি ৮ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ৭৮৪ দশমিক ৫৭ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এছাড়া পোল্যান্ডে রপ্তানি ২ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ৫৪৫ দশমিক ৯১ মিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে ফ্রান্সের বাজারে, যেখানে বাংলাদেশের পোশাক রপ্তানি ৭ দশমিক ৮৭ শতাংশ কমে ৬১১ দশমিক ১০ মিলিয়ন ডলারে নেমে এসেছে।
ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেনের অবদান
ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির সিংহভাগই এসেছে স্পেন থেকে। তবে ফ্রান্সের বাজারে রপ্তানি কমেছে।
উৎস: TBS Bangladesh