ইউক্রেনের ইয়াহোদিন স্টেশনে একটি ট্রেনে রাশিয়ার জেট-চালিত ড্রোন হামলা চালানো হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলার মাত্র ১৫ মিনিট আগে ট্রেনের যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
হামলার সময় সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রেয়াস স্টেশনে থাকা অন্য একটি ট্রেনে অবস্থান করছিলেন। ড্রোনটি সরাসরি ট্রেনটির ইঞ্জিনে আঘাত হানে বলে জানা গেছে।