মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল বা তাদের জব্দকৃত অর্থ ছাড়ের কোনো প্রস্তাব দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। এর আগে এক্সিওস এবং সিএনএন-এর প্রতিবেদনে অজ্ঞাত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, পারমাণবিক ইস্যুতে ইরান সুনির্দিষ্ট অগ্রগতি দেখালে ট্রাম্প তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে এবং অর্থ ছাড় করতে আগ্রহী।
অন্যদিকে, তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।