ইমিগ্রেশন ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে একটি মার্কিন প্রতিষ্ঠান যাত্রীপ্রতি ৬.২৯ ডলার ফি নির্ধারণের প্রস্তাব দিয়েছে। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় এই প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়েছে।
পররাষ্ট্র, অর্থ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই প্রস্তাবিত ফি, আগমন ও বহির্গমনকারী যাত্রীদের ওপর এর প্রয়োগ এবং প্রবাসী শ্রমিকদের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টি বর্তমানে সরকারি পর্যায়ে যাচাই-বাছাই করা হচ্ছে।