হুথিরা আলোচনায় বসলে ইয়েমেন যুদ্ধের অবসান সম্ভব: সৌদি নেতৃত্বাধীন জোট

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুথিরা আলোচনার টেবিলে ফিরে এলে ইয়েমেন যুদ্ধের দ্রুত সমাধান সম্ভব।

হুথিরা আলোচনায় বসলে ইয়েমেন যুদ্ধের অবসান সম্ভব: সৌদি নেতৃত্বাধীন জোট

সৌদি নেতৃত্বাধীন জোটের এক কর্মকর্তা জানিয়েছেন, হুথিরা আলোচনার টেবিলে ফিরে এলে ইয়েমেন যুদ্ধের অবসান 'আগামীকালই' সম্ভব। জোটটি জানিয়েছে, তারা ইয়েমেনের সরকারি বাহিনীর জন্য সার্বক্ষণিক আকাশ সহায়তা অব্যাহত রাখবে। একইসঙ্গে হুথিদের ওপর সামরিক চাপ বজায় রাখার পাশাপাশি এডেন শহর রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে জোটটি।

#ইয়েমেন#সৌদি জোট#হুথি#মধ্যপ্রাচ্য#যুদ্ধ