আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তিনি পুলিশ সদস্যদের টহল ও চেকপোস্টের কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন।
এছাড়া তদন্তের মান উন্নয়ন এবং পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।