হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে হামলা, উত্তপ্ত পরিস্থিতি

হরমুজ প্রণালীর কাছে মার্কিন মেরিন সেনাদের একটি ট্যাঙ্কারে তল্লাশি এবং দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে হামলা, উত্তপ্ত পরিস্থিতি

হরমুজ প্রণালীর কাছে নতুন করে সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। মার্কিন মেরিন সেনারা প্রণালীর কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে তল্লাশি চালিয়েছে। এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ডের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, প্রণালীর দক্ষিণে মাইনযুক্ত পথ অতিক্রম করার সময় দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে আগুন ধরে যায়।

#হরমুজ প্রণালী#তেলবাহী জাহাজ#যুক্তরাষ্ট্র#ইরান#সংঘাত