ইসরায়েলের একটি বিজ্ঞাপন প্রযুক্তি প্রতিষ্ঠান শতাধিক দেশে স্টারলিংক ব্যবহারকারীদের অনলাইন ট্র্যাফিকের তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রধান বিডার বা দরদাতা হিসেবে কাজ করেছে। গবেষক ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
অভিযোগ রয়েছে যে, ডিজিটাল বিজ্ঞাপনের এই তথ্যগুলো ব্যবহারকারীদের ট্র্যাক বা নজরদারির কাজে ব্যবহার করা হতে পারে। এই ঘটনাটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।