হরমুজ প্রণালী নিয়ে অনড় ইরান, জ্বালানি তেলের উচ্চমূল্য মেনে নিতে ট্রাম্পের আহ্বান

হরমুজ প্রণালী খোলার বিষয়ে মার্কিন চাপ প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, তারাই সিদ্ধান্ত নেবে কখন এই জলপথ উন্মুক্ত করা হবে।

হরমুজ প্রণালী নিয়ে অনড় ইরান, জ্বালানি তেলের উচ্চমূল্য মেনে নিতে ট্রাম্পের আহ্বান

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কখন উন্মুক্ত করা হবে, সেই সিদ্ধান্ত তেহরানই নেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ প্রত্যাখ্যান করে তিনি আরও বলেন, যুদ্ধের আগের অবস্থায় জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইরান কোনো তাড়াহুড়ো করছে না। এদিকে, জ্বালানি তেলের উচ্চমূল্য মেনে নেওয়ার জন্য মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

#ইরান#হরমুজ প্রণালী#ডোনাল্ড ট্রাম্প#জ্বালানি তেল#আন্তর্জাতিক সংবাদ