কুষ্টিয়ায় নিজের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন নুসরাত। তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে তার মনে সংশয় তৈরি হয়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, পুরনো বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে। তিনি আরও বলেন, পরবর্তী তদন্তে যদি নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়, তবে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।