সাধারণত পূর্ণিমার নামগুলো নির্দিষ্ট মাসের সঙ্গে সম্পর্কিত থাকলেও হার্ভেস্ট মুনের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। এই পূর্ণিমার নামকরণ করা হয়েছে শরৎকালীন বিষুব বা অটামনাল ইকুইনক্সের সঙ্গে এর নৈকট্যের ওপর ভিত্তি করে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্য অনুযায়ী, এই বিশেষ মহাজাগতিক ঘটনার সময় চাঁদ পৃথিবীর অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিন্নভাবে দৃশ্যমান হয়।
হার্ভেস্ট মুন কী এবং কেন এটি ঘটে?
অন্যান্য পূর্ণিমার নামের মতো হার্ভেস্ট মুন কোনো নির্দিষ্ট মাসের ওপর ভিত্তি করে নামকরণ করা হয় না, বরং এটি শরৎকালীন বিষুবের সঙ্গে এর নৈকট্যের ওপর নির্ভর করে।