ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ক্রমাগত বাড়ছে। এই ঘাটতি কমিয়ে আনতে ইন্দোনেশিয়ার প্রতি অন্তত ১ বিলিয়ন ডলার মূল্যের বাংলাদেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে চিটাগং চেম্বারের পক্ষ থেকে ওষুধ, পাট এবং বস্ত্র শিল্পকে সম্ভাবনাময় রপ্তানি খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।