হাদি হত্যা মামলার আসামি ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব জব্দ, দুবাইয়ে বিনিয়োগের তথ্য
হাদি হত্যা মামলার আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব জব্দ করেছে সিআইডি। এসব হিসাবে ৩ কোটি ৫২ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে এবং দুবাইয়ে তার সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।
TBS Bangladesh · 24 সেপ্টেম্বর 2026, 9:40 AM · 21 বার পড়া
হাদি হত্যা মামলার আসামি ফয়সালের আর্থিক লেনদেনের তথ্য উদঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের অংশ হিসেবে তার সঙ্গে সংশ্লিষ্ট ৫৩টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, জব্দ করা ব্যাংক হিসাবগুলোতে ৩ কোটি ৫২ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া দুবাইয়ে ফয়সালের কোনো বিনিয়োগ রয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলছে।