মেটা তাদের এআই চ্যাটবটে যুক্ত করা নতুন একটি ইমেজ ফিচার বন্ধ করে দিয়েছে। ফিচারটি চালুর কয়েক দিনের মধ্যেই গোপনীয়তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছবি ইনপুট হিসেবে ব্যবহার করতে পারতেন এবং স্কেচের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি সরাসরি সম্পাদনা করার সুযোগ পেতেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীদের গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগের কারণে মেটা এই সিদ্ধান্ত নিয়েছে।
গোপনীয়তা নিয়ে সমালোচনার মুখে এআই ইমেজ ফিচার বন্ধ করল মেটা
চালুর কয়েক দিনের মধ্যেই মেটা এআই চ্যাটবটের ইমেজ এডিটিং ফিচারটি বন্ধ করে দেওয়া হয়েছে।