গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকা অনুদান পাবে বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গ্লোবাল শিল্ড কর্মসূচি থেকে ৪১৫ কোটি টাকা অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ।

গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকা অনুদান পাবে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে। গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় এই অর্থ সহায়তা প্রদান করা হবে।

এই কর্মসূচির মূল লক্ষ্য হলো বন্যা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি নিরূপণ, তথ্য ব্যবস্থার উন্নয়ন এবং নীতিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা। এছাড়া কৃষক, মৎস্যজীবী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জলবায়ু বিমা ও আর্থিক সুরক্ষা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

উৎস: TBS Bangladesh
#বাংলাদেশ#গ্লোবাল শিল্ড#জলবায়ু পরিবর্তন#অনুদান#অর্থনীতি