ঢাকার অদূরে গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।