মার্কিন র্যাপার ম্যাকলমোর তার কনসার্ট সফর থেকে উপার্জিত ১০ লাখ ডলার গাজার ত্রাণ সহায়তায় দান করেছেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ফিলিস্তিনের সমর্থনে মন্তব্য করার পর তাকে এড শিরানের সফর থেকে বাদ দেওয়া হয়।
ম্যাকলমোরের ওই মন্তব্যের পর ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল একটি পিটিশন দায়ের করে এবং বেশ কয়েকজন ভেন্যু মালিক তার বিরোধিতায় সরব হন। এর পরিপ্রেক্ষিতেই তাকে সফর থেকে সরিয়ে দেওয়া হয়।