গাজার একটি হাসপাতালে ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ১৮টি আরব ও মুসলিম দেশ। শনিবার এক যৌথ বিবৃতিতে মিশর, জর্ডান, তুরস্ক ও কাতারসহ সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই হামলার নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক আইন অনুযায়ী, চিকিৎসা কেন্দ্র এবং স্বাস্থ্যকর্মীরা বিশেষ সুরক্ষার দাবিদার।