ফরিদপুরে স্কুলছাত্রী ধর্ষণ: আরও একজন গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তির আশ্বাস এমপির
ফরিদপুরে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় রনি ব্যাপারী নামে ১৮ বছর বয়সী আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
The Business Standard · 1 আগস্ট 2026, 10:00 PM · 2 বার পড়া
ফরিদপুরে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে রনি ব্যাপারী (১৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ১ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য অপরাধীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন।