পররাষ্ট্র ও শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে ১০ লাখ টন উৎপাদন ক্ষমতার একটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা করছে বাংলাদেশ। প্রস্তাব অনুযায়ী, কারখানাটি পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি গঠন করা হবে, যেখানে বাংলাদেশ ও সৌদি আরব উভয় সরকারের ৫০ শতাংশ করে মালিকানা থাকবে।
সৌদি আরবে ১০ লাখ টন উৎপাদন ক্ষমতার সার কারখানা স্থাপনের পরিকল্পনা
সৌদি আরবে যৌথ মালিকানায় একটি সার কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। প্রস্তাবিত এই কারখানায় দুই দেশের সমান অংশীদারিত্ব থাকবে।
উৎস: TBS Bangladesh