বিশ্বখ্যাত সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান হোলসিম ফিলিপাইনে তাদের ব্যবসায়িক ইউনিটের মালিকানা চীনের হুয়াক্সিন সিমেন্ট কোম্পানির কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এই পুরো চুক্তির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০৭ মিলিয়ন ডলার।
চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে হোলসিম তাদের ৬৮ শতাংশ শেয়ার ৫২৭ মিলিয়ন ডলারে বিক্রি করবে। বাকি শেয়ার আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ন্যূনতম ২৮০ মিলিয়ন ডলারে হস্তান্তর করা হবে।