তৈরি পোশাক শিল্পে চলমান অস্থিরতা, সহিংসতা এবং ভাঙচুরের পেছনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এবং ঢাকা জেলার পুলিশ সুপার। তারা জানিয়েছেন, এই বিশৃঙ্খলার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত মোট কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যা তারা নিশ্চিত করেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ।
তৈরি পোশাক শিল্পে অস্থিরতার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র: পুলিশ
তৈরি পোশাক শিল্পে চলমান সহিংসতা ও ভাঙচুরের পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।