কানাডা এবং আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে চলমান বাণিজ্য চুক্তির আলোচনা ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক মন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কানাডার বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধু এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চুক্তিটি সম্পন্ন করার বিষয়ে উভয় পক্ষই অত্যন্ত আগ্রহী, যা এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আগামী নভেম্বর মাসের মধ্যে এই বাণিজ্য আলোচনা চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে কানাডা।