চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফেরদৌস স্টিল নামের একটি জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসের কবলে পড়ে নয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে। জাহাজটির সমুদ্রের পানি ধারণের জন্য ব্যবহৃত ব্যালাস্ট ট্যাংক থেকে এই গ্যাস ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পে ব্যালাস্ট ট্যাংক থেকে গ্যাস লিক হয়ে শ্রমিকদের মৃত্যুর ঘটনা এটিই প্রথম।