টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য প্রয়োজনীয় ৪২১ বিলিয়ন ডলারের তহবিল ঘাটতি মেটাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রচলিত সরকারি অর্থায়নের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এখন বিকল্প উৎসের ওপর জোর দেওয়া হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে এই বিশাল ঘাটতি মোকাবিলায় পুঁজিবাজারের অংশগ্রহণ বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের মতো বিকল্প উপায়গুলো নিয়ে কাজ করা হচ্ছে।