গত ৪ঠা আগস্ট এনায়েতপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলার সময় প্রাণ বাঁচাতে অনেক পুলিশ সদস্য থানার পেছনের দিক দিয়ে পালিয়ে স্থানীয় বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে হামলাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের খুঁজে বের করে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় মোট ১৫ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।
এনায়েতপুর থানায় হামলার ঘটনায় ১৫ পুলিশ সদস্য নিহত
গত ৪ঠা আগস্ট এনায়েতপুর থানায় হামলার পর প্রাণ বাঁচাতে পালানো ১৫ পুলিশ সদস্যকে বাড়ি বাড়ি খুঁজে বের করে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
উৎস: BBC News বাংলা