স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর লক্ষ্যে একটি সংস্কার রোডম্যাপ চূড়ান্ত করেছে বাংলাদেশ। ২৯ জুলাই অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত 'ন্যাশনাল গ্র্যাজুয়েশন মনিটরিং অ্যান্ড কোঅর্ডিনেশন কমিটি'র প্রথম সভায় এই রোডম্যাপটি অনুমোদন করা হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জাতিসংঘের সদস্য দেশগুলোর কাছে সময়সীমা বাড়ানোর জন্য কূটনৈতিক তৎপরতা চালাবে ঢাকা।
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়াতে জাতিসংঘের দ্বারস্থ হচ্ছে ঢাকা
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর কাছে তদবির করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
উৎস: TBS Bangladesh