মুক্তিযুদ্ধ জাদুঘরে চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে নিয়ে একটি প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা ছিল। জেলহত্যা দিবস উপলক্ষে আজ এই প্রদর্শনীটি শুরু হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ প্রদর্শনীটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
নিরাপত্তাজনিত কারণে চার জাতীয় নেতার প্রদর্শনী স্থগিত করল মুক্তিযুদ্ধ জাদুঘর
জেলহত্যা দিবস উপলক্ষে চার জাতীয় নেতাকে নিয়ে আয়োজিত প্রদর্শনীটি আজ শুরু হওয়ার কথা ছিল, তবে নিরাপত্তার খাতিরে তা স্থগিত করা হয়েছে।
উৎস: TBS Bangladesh