দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ল

প্রতিকূল আবহাওয়ার কারণে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যটকদের প্রবেশাধিকার ১৫ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ল

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এই সময়ের মধ্যে জেলার সব পর্যটন স্পট, জলপ্রপাত, পাহাড়ি পথ, নৌপথ এবং দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

#বান্দরবান#পর্যটন#আবহাওয়া#নিষেধাজ্ঞা#বাংলাদেশ