কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার ৪ গেমের একটি কাল্পনিক দৃশ্যে দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ার আক্রমণের চিত্র তুলে ধরা হয়েছে। এই দৃশ্যের কয়েক সেকেন্ডের ক্লিপে ইতাওন ট্র্যাজেডির ফুটেজ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফুটেজটিতে দেখা যায়, প্যারামেডিক ও সাধারণ মানুষ হতাহতদের সিপিআর দিচ্ছেন, রাস্তায় মরদেহ পড়ে আছে এবং স্ট্রেচারে করে ভুক্তভোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন গোষ্ঠী গেমটি থেকে বিতর্কিত ফুটেজগুলো সরিয়ে ফেলার দাবি জানিয়েছে।
কল অফ ডিউটি গেম থেকে ইতাওন ট্র্যাজেডির ফুটেজ সরানোর দাবি
কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার ৪ গেমে ইতাওন ট্র্যাজেডির ফুটেজ ব্যবহারের প্রতিবাদে সরব দক্ষিণ কোরিয়ার বিভিন্ন গোষ্ঠী।