ডিজিটাল পেমেন্ট সেবা 'মুক্ত পে' চালুর লাইসেন্স পেল বাংলালিংক

বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্স পেয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক।

ডিজিটাল পেমেন্ট সেবা 'মুক্ত পে' চালুর লাইসেন্স পেল বাংলালিংক

মোবাইল অপারেটর বাংলালিংক ডিজিটাল পেমেন্ট সেবা 'মুক্ত পে' (Mukto Pay) চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেয়েছে। এই অনুমোদনের ফলে দেশে বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট সার্ভিস প্রোভাইডার কোম্পানির সংখ্যা বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে।

#বাংলালিংক#মুক্ত পে#বাংলাদেশ ব্যাংক#ডিজিটাল পেমেন্ট#অর্থনীতি