ঢাকায় ভোজ্যতেলের সংকটের পাশাপাশি বেড়েছে আটা ও সুগন্ধি চালের দাম

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি ৮.২৬ শতাংশে দাঁড়িয়েছে, তবে সাধারণ ক্রেতারা বলছেন বাজারে এর কোনো প্রভাব নেই।

ঢাকায় ভোজ্যতেলের সংকটের পাশাপাশি বেড়েছে আটা ও সুগন্ধি চালের দাম

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, আগস্ট মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.২৬ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.০২ শতাংশ। জুলাই মাসের তুলনায় সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও সাধারণ ক্রেতাদের অভিযোগ, নিত্যপণ্যের বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না।

রাজধানীর বাজারে ভোজ্যতেলের সংকটের পাশাপাশি আটা ও সুগন্ধি চালের দামও বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

উৎস: TBS Bangladesh
#মূল্যস্ফীতি#বাজারদর#নিত্যপণ্য#ঢাকা#বিবিএস