আইজিপির সাম্প্রতিক মন্তব্য সংবিধান ও মানবাধিকারের মূলনীতির পরিপন্থী বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি এ বিষয়ে সরকারের কাছে দ্রুত ব্যাখ্যা দাবি করেছে।
একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ওই মন্তব্যের আনুষ্ঠানিক পর্যালোচনা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে স্পষ্ট অঙ্গীকারের দাবি জানিয়েছে আসক।