ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭০

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৮৪৮ জনে পৌঁছেছে।

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৮৪৮ জন।

উৎস: TBS Bangladesh
#ডেঙ্গু#স্বাস্থ্য অধিদপ্তর#বাংলাদেশ#ডেঙ্গু পরিস্থিতি#স্বাস্থ্য সংবাদ