সেনাবাহিনীর পাঁচজন মেজর জেনারেলের দায়িত্বের রদবদল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেজর জেনারেল তৌহিদুল ইসলামকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া তিনজন মেজর জেনারেলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, যেখানে তাদের কূটনৈতিক বা অন্যান্য পদে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে। অন্যদিকে, আনসার ও ভিডিপির বিদায়ী মহাপরিচালককে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।