দারিদ্র্যের ঝুঁকিতে দেশের ছয় কোটি মানুষ: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত চার বছরে দেশে দরিদ্র মানুষের সংখ্যা ৮০ লাখ বেড়েছে এবং ছয় কোটির বেশি মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে।

দারিদ্র্যের ঝুঁকিতে দেশের ছয় কোটি মানুষ: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত চার বছরে দেশে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৮০ লাখ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে কেবল গত এক বছরেই প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন।

সংস্থাটি আরও সতর্ক করেছে যে, বর্তমানে নিম্ন মধ্যবিত্ত শ্রেণিতে থাকা প্রায় ছয় কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছেন।

#বিশ্বব্যাংক#দারিদ্র্য#অর্থনীতি#বাংলাদেশ#নিম্ন মধ্যবিত্ত