দাবানল ছড়িয়ে পড়ায় মাউন্ট ব্রোমোর সব প্রবেশপথ বন্ধ করল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোর দাবানল পরিস্থিতির অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

দাবানল ছড়িয়ে পড়ায় মাউন্ট ব্রোমোর সব প্রবেশপথ বন্ধ করল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোর দাবানল পরিস্থিতির অবনতি হওয়ায় কর্তৃপক্ষ সেখানকার সব প্রবেশপথ বন্ধ ঘোষণা করেছে। পার্ক পরিচালনাকারী কর্তৃপক্ষের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কতদিন বলবৎ থাকবে, তা এখনো নিশ্চিত করা হয়নি।

#ইন্দোনেশিয়া#মাউন্ট ব্রোমো#দাবানল#পর্যটন