চট্টগ্রাম বিমানবন্দরে ২.৮ কোটি টাকার স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা মূল্যের স্বর্ণের পেস্ট জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম বিমানবন্দরে ২.৮ কোটি টাকার স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের পেস্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিজিএফআই এবং কাস্টমস গোয়েন্দার যৌথ অভিযানে ওই যাত্রীকে আটক করা হয়। তল্লাশির সময় তার অন্তর্বাসের ভেতর থেকে এই স্বর্ণের পেস্টগুলো উদ্ধার করা হয়।

উৎস: TBS Bangladesh
#চট্টগ্রাম বিমানবন্দর#স্বর্ণ চোরাচালান#দুবাই#কাস্টমস গোয়েন্দা#অপরাধ