যুক্তরাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এমআই৫ দেশটির বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাবিদদের সতর্ক করে জানিয়েছে যে, 'চায়না জেনারেল টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট' (সিজিটিআরআই)-এর সাথে সম্পর্ক বজায় রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে। সংস্থাটির মতে, এই প্রতিষ্ঠানের সাথে কাজ করার ফলে ব্রিটিশ শিক্ষাবিদরা অজান্তেই চীনের গুপ্তচরবৃত্তিতে সহায়তা করছেন। এমআই৫ আরও জানিয়েছে, এই ধরনের সম্পর্ক অব্যাহত থাকলে সংশ্লিষ্ট শিক্ষাবিদদের বিরুদ্ধে বিদেশি রাষ্ট্রকে সহায়তার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হতে পারে।
চীনের গুপ্তচরবৃত্তিতে অজান্তেই সহায়তা করেছেন শতাধিক ব্রিটিশ শিক্ষাবিদ: এমআই৫
যুক্তরাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এমআই৫ সতর্ক করেছে যে, চীনের একটি গবেষণা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক বজায় রাখলে ব্রিটিশ শিক্ষাবিদরা আইনি জটিলতায় পড়তে পারেন।