ব্রোকারেজ হাউসের নজরদারিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরিকল্পনা বিএসইসি-র

শেয়ার বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্রোকারেজ হাউসগুলোর ওপর নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিএসইসি এবং ডিএসই।

ব্রোকারেজ হাউসের নজরদারিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরিকল্পনা বিএসইসি-র

পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ব্রোকারেজ হাউসগুলোর ওপর নজরদারি জোরদার করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই উদ্যোগের অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বর্তমানে এমন একটি ব্যাক-অফিস সফটওয়্যার তৈরির কাজ করছে, যা ব্রোকারেজ হাউসগুলোকে গ্রাহকের তথ্য বা লেনদেনের রেকর্ড পরিবর্তন করা থেকে বিরত রাখবে।

#বিএসইসি#ডিএসই#পুঁজিবাজার#শেয়ার বাজার#প্রযুক্তি