বাংলাদেশি খাবারের রয়েছে নিজস্ব ভৌগোলিক বৈশিষ্ট্য, সমৃদ্ধ ইতিহাস এবং স্বতন্ত্র রন্ধনশৈলী। তবে থাই, কোরিয়ান, জাপানি কিংবা পেরুভিয়ান খাবারের মতো বিশ্বজুড়ে নিজের একটি আলাদা পরিচয় গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশি খাবার এখনো বেশ পিছিয়ে আছে। আন্তর্জাতিক অঙ্গনে সহজে চেনা যায় এমন একটি রন্ধনশৈলী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হিমশিম খাচ্ছে এই দেশের খাবার।
বিশ্বমঞ্চে কেন পরিচিতি পাচ্ছে না বাংলাদেশি খাবার?
সমৃদ্ধ ইতিহাস ও ভৌগোলিক স্বকীয়তা থাকা সত্ত্বেও থাই বা জাপানি খাবারের মতো বিশ্বজুড়ে পরিচিতি অর্জনে হিমশিম খাচ্ছে বাংলাদেশি রন্ধনশৈলী।