মোবাইল অপারেটরদের মতে, বাংলাদেশে স্পেকট্রামের মূল্য আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে অন্যতম সর্বোচ্চ। এই উচ্চমূল্যের কারণে নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগের সুযোগ কমে যাচ্ছে, যা বিশেষ করে ছোট অপারেটরদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, সরকার স্পেকট্রামকে একটি সীমিত সরকারি সম্পদ হিসেবে বিবেচনা করে। এটি সরকারের জন্য কর-বহির্ভূত আয়ের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করে বলে মনে করে কর্তৃপক্ষ।