বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান জানিয়েছেন, উচ্চশিক্ষা খাতে কর্মরত শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে। সরকারি কর্মকর্তাদের জন্য যেমন প্রশিক্ষণ একাডেমি রয়েছে, তেমনি উচ্চশিক্ষা খাতের জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণে একাডেমি গড়ার পরিকল্পনা ইউজিসির
উচ্চশিক্ষার মানোন্নয়নে সরকারি কর্মকর্তাদের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য একটি প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
উৎস: TBS Bangladesh